July 9, 2026, 8:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিন জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতেরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার বিআরবি ক্যাবলসের প্রকৌশলী রকিবুল আলমের ছেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত উল্লাহ শিপু (২৬)।

এ ছাড়াও জেলায় অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রবিবার রাতে বিভিন্ন সময় বিষাক্ত তরল দ্রব্য পান করে আশঙ্কাজনক অবস্থায় একে এক আট রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে শাহিন, রতন ও সিফাত নামে তিন জনের মৃত্যু হয়। বাকি পাঁচ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page