August 1, 2026, 6:36 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে পুলিশ দপ্তরে জঙ্গি হামলায় ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে আবার জঙ্গিদের নিশানায় পুলিশ। সিন্ধু, বেলুচিস্তানের পরে এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পুলিশ দপ্তরে হামলা চালানো হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াত জেলার কাওয়াল শহরে সশস্ত্র পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও করাচির পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছিল টিটিপি। ওই ঘটনায় ৮ জন নিহত হয়। গত সেপ্টেম্বরে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারের শান্তিবৈঠক ভেস্তে যায়। তারপর থেকেই ধারাবাহিকভাবে ওই এলাকায় টিটিপিবিরোধী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এর জবাবে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে টিটিপি।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির (ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি) বৈঠকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদমন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরপরেই বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। স্বাধীনতাপন্থি কোনো সংগঠন ওই হামলা চালিয়েছিল সে সময় সন্দেহ প্রকাশ করেছিল পাকিস্তান সরকার।  সূত্র: জিও নিউজ

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page