August 1, 2026, 7:43 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চীনকে মোকাবিলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের বাড়তে থাকা হুমকি মোকাবিলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ দ্রুততর করবে অস্ট্রেলিয়া। দেশটির একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পর্যালোচনায় বলা হয়েছে, এই ‘ক্ষেপণাস্ত্রের যুগে’ অস্ট্রেলিয়া আর তাদের ভৌগোলিক বিচ্ছিন্নতার মাধ্যমে সুরক্ষিত রাখবে না।

তাইওয়ান নিয়ে চীনের অবস্থানে বাড়তে থাকা অঞ্চলিক উত্তেজনার মধ্যে ১১০ পৃষ্ঠার ‘ডিফেন্স স্ট্র্যাটেজিক রিভিউ’ (ডিএসআর) গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষার সবচেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে।  প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের জন্য যেসব পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর জন্য অস্ট্রেলিয়ার সরকার প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় করবে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে চীনের অধীনে আনা হবে বলে বারবার জানিয়ে আসছে বেইজিং। চীনের নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এই সাগরের একটি অংশকে নিজেদের অঞ্চল বলে দাবি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে যে কোনো দেশের মধ্যে চীনের সামরিক বৃদ্ধি এখন সবচেয়ে বড় ও সবচেয়ে উচ্চাভিলাষী। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের কৌশলগত অভিপ্রায়ের বিষয়ে কোনো আশ্বাস ও স্বচ্ছতা ছাড়াই এই বৃদ্ধি ঘটানো হচ্ছে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, ‘ভবিষ্যৎ আমাদের রূপ নির্ধারণ করবে, তার জন্য অপেক্ষা করার বদলে পর্যালোচনাটিই ভবিষ্যত্ নির্ধারণ করে দেবে। এর পরামর্শগুলো অস্ট্রেলিয়াকে আরো আত্মনির্ভরশীল, আরও প্রস্তুতও আরো নিরাপদ করবে।’

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, পর্যালোচনাটিতে অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীকে স্থলভিত্তিক প্রতিরক্ষা থেকে সরে দেশে তৈরি যুদ্ধাস্ত্র দিয়ে দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এমন একটি প্রতিরক্ষা বাহিনী থাকা দরকার যার ‘ইমপ্যাক্টফুল প্রোজেকশনে’ জড়িত থাকার সক্ষমতা থাকতে হবে। মার্লেস বলেছেন, ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ‘নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যেমনটি দরকার হবে তেমন ‘ফায়ার পাওয়ার ও ক্ষিপ্রতা’ সেনাবাহিনীকে এনে দেবে।

গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার কাছে ৮৯ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। অপারমাণবিক এসব ক্ষেপণাস্ত্র দেশটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনে ব্যবহার করবে; অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রতিরক্ষা সমঝোতা ‘অকাস’ অনুযায়ী মার্কিন এসব সাবমেরিন পাবে ক্যানবেরা। সূত্র : বিবিসি

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page