August 1, 2026, 7:47 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তিনি পছন্দ করেছেন।

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নিজ দল ডেমোক্র্যাটের ভোটারসহ বেশিরভাগ মানুষ বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। তারপরও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের এই ঘোষণা দিলেন। ভোটারদের বেশিরভাগই বলছেন, তারা ৮০ বছরের একজন বৃদ্ধকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, তিনি আমেরিকার গণতন্ত্রের জন্য আবার নির্বাচনে লড়বেন। গণতন্ত্রকে তিনি আমেরিকার ‘আত্মা’ বলে উল্লেখ করেন। জো বাইডেন বলেন, ২০২০ সালেও তিনি একই বার্তা দিয়েছিলেন এবং এখনো তার গ্রহণযোগ্যতা রয়েছে।

জো বাইডেন ভিডিও বার্তায় আরো বলেন, “এখন আমাদের সামনে প্রশ্ন যে, আগামী বছরগুলোতে আমরা বেশি স্বাধীনতা ভোগ করব, নাকি কম স্বাধীনতা ভোগ করব; বেশি অধিকার ভোগ করব, নাকি কম অধিকার ভোগ করব।”

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এইসব প্রশ্নের কী জবাব আমি তা জানি এবং আমি মনে করি আপনারাও তা জানেন। এটি আত্মতুষ্টির সময় নয়। এজন্য আমি পুনঃনির্বাচন করছি।”

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page