April 17, 2026, 8:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত ৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন নেতাদের মধ্যে আলোচনা আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না : অমিত শাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১০০ কোটি টাকা মূল্যের ২১ কেজি আইস জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথের (আইস) একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বিজিবি। এটি দেশে জব্দ হওয়া মাদকের সবচেয়ে বড় চালান বলে দাবি বিজিবির।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয়।

আটকরা হলেন- বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুছ মিঞা (৫১), একই এলাকার মো. আবদুস শুকুরের ছেলে মো. ইসমাইল (২৩), মো. আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়। বিজিবির অভিযানে বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। যেটির মূল্য ১০০ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জব্দ করা ক্রিস্টাল মেথ আইস বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে। আটককৃতদের থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page