September 22, 2026, 9:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধের একমাত্র পথ মস্কো-কিয়েভ সংলাপ : চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইউক্রেনের যুদ্ধ অবসানের একমাত্র উপায় হচ্ছে কিয়েভ এবং মস্কোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়া।

গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেছেন চীনের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, গতকালের ফোনালাপে প্রেসিডেন্ট জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্টকে সুস্পষ্ট করে বলেছেন, পরমাণু যুদ্ধ হলে কোনো পক্ষ বিজয়ী হবে না। সেক্ষেত্রে আলাপ আলোচনার মধ্যদিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর এই প্রথম চীন এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হলো।

ফোনলাপে শি জিনপিং আরো বলেছেন, ইউক্রেনের সংকটে চীন সবসময় শান্তির পক্ষে ছিল এবং শান্তি আলোচনাকে উৎসাহিত করেছে। যখন পরমাণু অস্ত্র ব্যবহারের প্রশ্ন আসে তখন সব পক্ষেরই শান্ত থাকা এবং ধৈর্যধারণ করা উচিত। তাদেরকে তখন নিজেদের ভবিষ্যৎ এবং গন্তব্য সম্পর্কে যেমন ভাবতে হবে, তেমনি ভাবতে হবে পুরো মানবজাতিকে নিয়ে।

টেলিফোন আলাপ সম্পর্কে জেলেনস্কির কার্যালয় থেকে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এবং অর্থবহ আলোচনা হয়েছে। চীনা প্রেসিডেন্ট এ পর্যন্ত সংঘাতে নিরপেক্ষতা বজায় রেখেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পরে এক ফেইসবুক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি এই ফোনালাপ এবং চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে শক্তিশালী প্রভাব রাখবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page