September 22, 2026, 9:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পরমাণু চুক্তি উজ্জীবনের সুযোগ হারানো হবে বিশাল ভুল : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করা হবে মস্তবড় ভুল। মস্কো আরো বলেছে, যারা এই বহুজাতিক চুক্তি ধ্বংস করেছে এটিকে আবার কার্যকর করার দায়দায়িত্ব তাদের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য একটি চুক্তি চূড়ান্ত হয়ে রয়েছে, কিন্তু ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না এবং মার্কিন সরকার বিকল্প কিছু নিয়ে ভাবছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মনে করি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি বহু আগে চূড়ান্ত হয়ে রয়েছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো যেকোনো কারণেই হোক এটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন যে, পরমাণু সমঝোতার বিকল্প কোনো উপায় বের করা প্রয়োজন।ত বে আমি মনে করি, এই সমঝোতা পুনরুজ্জীবনের যে সুযোগ এখনও রয়েছে তা হাতছাড়া করা হবে মস্তবড় ভুল।”

ল্যাভরভ আরো বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়টি এখন আর ‘ইরান, রাশিয়া বা চীনের’ ওপর নির্ভর করছে না বরং যারা এটিকে ধ্বংস করেছে তাদেরই এটিকে আবার কার্যকর করতে হবে।

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েও এই সমঝোতা কার্যকর রাখার কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে সমঝোতাটি মুখ থুবড়ে পড়েছে। এটিকে আবার চালু করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কয়েক বছর ধরে আলোচনা শেষে একটি চুক্তি যখন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে ছিল তখন প্রক্রিয়াটি হতে কোনো কারণে সরে পড়ে পাশ্চাত্য।  অবশ্য গত বছরের আগস্ট মাস থেকেই আলোচনায় অচলাবস্থা দেখা দেয় মূলত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার তেহরানের দাবি মেনে নিতে এবং আবারও চুক্তি থেকে বের না হওয়ার গ্যারন্টি দিতে মার্কিন সরকারের ব্যর্থতার কারণে ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page