September 25, 2026, 12:30 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে সাইবার হামলা অব্যাহত ; নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাকড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি ওয়েবসাইটগুলোর ওপর সাইবার হামলা অব্যাহত রয়েছে। হ্যাকাররা এবার ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করেছে।

একটি হ্যাকার গ্রুপ ইসরাইলের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে অন্তত ৫ লাখ ইউজার-ডেটা চুরি করেছে। অধিকৃত ভূখণ্ডে সম্প্রতি সিরিজ সাইবার হামলা চালানো হয়েছে। ৫ লাখ ইউজারের ডেটা চুরি ওই সিরিজ সাইবার হামলার সর্বশেষ ঘটনা ।

হিব্রু-ভাষার মিডিয়াগুলো জানিয়েছে ‘শার্প বয়েজ’ নামের একটি হ্যাকার গ্রুপ গতকাল (বুধবার) আতিদ (এটিআইডি) প্রতিষ্ঠানটিকে টার্গেট করেছে। ওই প্রতিষ্ঠানের ডাটা হ্যাক করার পর তারা তার অংশবিশেষ প্রকাশ করে। সেইসঙ্গে তারা চুরি করা তথ্য বিক্রির নোটিস দেয়। চুরি করা তথ্যের মধ্যে অন্তত ২ লাখ ছাত্র-ছাত্রীর নাম, আইডি নম্বর এবং ঠিকানা ছিল।

আতিদ একটি ইসরাইলি শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে একটি ভকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র এবং ৪টি প্রকৌশল কলেজ রয়েছে। এইসব প্রতিষ্ঠান অধিকৃত আল-কুদসে গড়ে তোলা হয়েছে। ১৯৯০ সালে এই প্রতিষ্ঠারটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে আতিদ কয়েক হাজার ব্যক্তিকে ইসরাইলের কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে।

হ্যাকার গ্রুপটি আরও দাবি করেছে, তারা দখলদার ইসরাইলের সামরিক ও পুলিশ বাহিনীতে কর্মরত ব্যক্তিদের নথিসহ ব্যক্তিগত তথ্য হাতে পেয়েছে।

গত ২৪ ঘন্টায় ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়েছে। আজ সকালেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজও হ্যাক করা হয়েছে বলে ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে। ইসরাইলি মিডিয়া জানায় নেতানিয়াহুর ফেসবুক পেজ প্রচুর কুরআনের আয়াত দিয়ে ভরা ছিল। সেখানে বহু নোট ছিল ফারসি ভাষায় এবং বাংলা ভাষার একটি ক্লিপও ছিল।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page