May 22, 2026, 7:05 pm
শিরোনামঃ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত শর্ত বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হামাস ; ঠেকাবে ইসরাইলি বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ (বৃহস্পতিবার) নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। গাজার আকাশ শত্রু মুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

কোনো কোনো সূত্র বলছে, হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রুশ নির্মিত স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের নয়া সংস্করণ। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্রের নয়া সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা ২০১৪ সাল থেকে ১৪.৫ মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিনগান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরাইলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে। এখন দখলদারেরা জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নয়া ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন।#

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page