August 1, 2026, 9:57 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ায় ১৫ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার বেনু রাজ্যে ১৫ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া অপর এক অঞ্চল থেকে পাঁচ ত্রাণকর্মীকে অপহরণ করা হয়েছে।

ডেভিড ওলোফো নামের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বেনু রাজ্যের আপা নামক একটি গ্রামে এসে গ্রামবাসীর ঘর-বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ওই হামলায় সেনাবাহিনীর কয়েকজন সদস্যও গুলিবিদ্ধ হন। এছাড়া ভয়ে মানুষ পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িতে আগুন দেন হামলাকারীরা।

এ ধরনের হামলা চালিয়ে বেনু রাজ্যে গত মাসে প্রায় ৮০ জনকে হত্যা করা হয়। নাইজেরিয়ার উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চলের এলাকাগুলো দুর্গম হওয়ায় সেখানে সহজেই এ ধরনের হামলা চালায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো। তবে এখন পর্যন্ত এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে সরকার ওই হামলার জন্য ফুলানি পশুপালক একটি গোষ্ঠীকে দায়ী করেছে, এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্যই তরুণ। পানি ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে তারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হয়।

অপরদিকে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের নাগলা থেকে  পাঁচ ত্রাণকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে ইসলামী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। অপহৃতরা সবাই এফএইচআই ৩৬০ নামের একটি এনজিওর সদস্য ছিলেন। ওই সদস্যরা সাধারণ গ্রামবাসীকে স্বাস্থ্য সেবা দিতেন। সূত্র: এপি

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page