April 15, 2026, 8:54 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে জয়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আস্থাভোটে জয়ী হয়েছে। নির্বাচন নিয়ে যখন সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের আইনি লড়াই চলছে তখন বৃহস্পতিবার রাতে এ আস্থাভোট অনুষ্ঠিত হয়।

এতে ১৮০ জন সংসদ সদস্য দেশ পরিচালনায় শাহবাজ শরিফের ওপর ‘পূর্ণ আস্থা’ ঘোষণা করেন। এরপর এক ভাষণে পাক প্রধানমন্ত্রী তার দলের পাশাপাশি ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।

গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ১৭৪ জন সংসদ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শাহবাজ শরিফ। সে হিসেবে এক বছরের মাথায় এসে ছয় জন সংসদ সদস্যের সমর্থন বেশি পেলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে দেশে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। বৃহস্পতিবারের আস্থাভোটের ফলাফলে কার্যত ইমরান খান নিজেই এখন বেকায়দায় পড়ে গেলেন। ইমরান আগাম নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে তার দলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার ভেঙে দিয়েছিলেন।

কিন্তু শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সত্ত্বেও ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করেছে। সরকার বলছে, দেশের অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচনে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানোর অবস্থা নেই। সেইসঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতিও নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়।

তবে ইমরান খানের পিটিআই দল মনে করছে, দেশে নিরপেক্ষ নির্বাচন হলে শরিফের নেতৃত্বাধীন সরকারের ভরাডুবি ঘটবে এবং এ কারণেই সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। এরমধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রুলিংয়ে দেশে একটি নতুন নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারণ করতে সরকার ও বিরোধী দলগুলোকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page