August 1, 2026, 9:56 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

২০২৪ মার্কিন নির্বাচনে বাইডেনকে ধ্বসিয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৪ সালের আমেরিকার নির্বাচনে জো বাইডেনকে ধসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এমনকি তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পতিত হবে বলেও সতর্ক করে দিয়েছন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এই মন্তব্য করেন ট্রাম্প। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ট্রাম প্রায় ১,৫০০ সমর্থকের সামনে একটি ভাষণে বলেন, ‘এই নির্বাচনে লড়াই হবে শক্তি বা দুর্বলতার মধ্যে, সাফল্য বা ব্যর্থতার মধ্যে, নিরাপত্তা বা নৈরাজ্যের মধ্যে, শান্তি বা সংঘাতের মধ্যে, এবং সমৃদ্ধি বা বিপর্যয়ের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মধ্যে বাস করছি। ২০২৪ সালের ৫ নভেম্বর ব্যালট বাক্সে আপনাদের ভোটের মাধ্যমে আমরা জো বাইডেন এবং হোয়াইট হাউসকে… চূর্ণ করতে যাচ্ছি, এবং আমরা আমাদের অসমাপ্ত কাজের নিষ্পত্তি করতে যাচ্ছি।’

এটি ছিল গ্রানাইট স্টেটে জানুয়ারির পর ট্রাম্পের প্রথম উপস্থিতি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। গত মঙ্গলবার রাতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কিত ‘চরমপন্থিদের’ হাত থেকে আমেরিকান স্বাধীনতাকে রক্ষা করার অঙ্গীকার করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page