July 31, 2026, 12:04 pm
শিরোনামঃ
চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল ; ক্লোজড হলেও থানায় বসেই কাজ করছেন পীরগঞ্জের ওসি জাকির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়াসহ বিভিন্ন অভিযোগে রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করা (ক্লোজড) হলেও চার দিনেও বাস্তবায়িত হয়নি। উল্টো থানায় অবস্থান করে ব্যাক ডেড দিয়ে বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ ওসির দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জানা যায়, পীরগঞ্জ থানার ওসি হিসেবে জাকির হোসেনের বিরুদ্ধে যোগদানের পর থেকে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত সময়ে এলাকাবাসী গ্রেফতার বাণিজ্য, থানায় ধরে এনে টাকা নিয়ে ছেড়ে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ লিখিতভাবে পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়েছে। সম্প্রতি জাকির হোসেন এক বালু ব্যবসায়ীর কাছে ঘুষ হিসেবে মোটা অংকের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওটি প্রাথমিক তদন্ত করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ২৪ এপ্রিল দুপুরে পুলিশ সুপারের নির্দেশে ওসি জাকিরকে প্রত্যাহার করা হয়। আদেশ নামার কপি ওই দিনই পাঠানো হয়। কিন্তু চার দিনেও বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আবারো পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওসি জাকির হোসেনকে পীরগজ্ঞ থানা থেকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার লিখিত আদেশ দেওয়া হয়েছে। কেন তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেনি পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page