September 22, 2026, 10:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন-সিউল চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্প্রতি আমেরিকা যে পারমাণবিক চুক্তি করেছে তার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলেছে, এই চুক্তি কোরীয় উপদ্বীপে আগে থেকে বিদ্যমান উত্তেজনাকে বাড়িয়ে দেবে এবং গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। জাখারোভা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন কিছু সামরিক কর্মসূচি হাতে নিয়েছে যা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, আমরা বিশ্বের দেশগুলোর সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার পর দু’দিন পর রাশিয়ার পক্ষ থেকে এ সমালোচনা করা হলো।

ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। কোরীয় উপদ্বীপে আগে থেকেই তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে মার্কিন সাবমেরিন মোতায়েনের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়বে।

ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই চুক্তি  পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য সই করা হয়েছে এবং তা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page