September 22, 2026, 10:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে : ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে। খবর তাস’র।
শনিবার অনলাইলে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এটি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে যে, ইতিহাসের গতিপথকে উল্টে দেওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ‘নিয়ম-তান্ত্রিক বিশ্ব ব্যবস্থা’ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের স্যাটেলাইট গুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে একঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
এই সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই অনুষ্ঠান বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরো গণতান্ত্রিক আন্ত:রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page