September 22, 2026, 10:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রুশ হামলায় ২৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় পাঁচ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে।
কিয়েভ মস্কোর হামলার পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে বলে জানিয়েছে।
রাশিয়া শুক্রবার যে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে তার মধ্যে মধ্য ইউক্রেনের ঐতিহাসিক উমান নগরীও রয়েছে। উমানে হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনী শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে। এতে ৫৭ বছর বয়সী একজন নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে।
মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালালে ৩১ বছর বয়সী এক নারী ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নারীটির বাবা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সর্বশেষ রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।
তিনি তার সান্ধ্যকালীন ভাষণে বলেছেন, কেবলমাত্র চরম শয়তান ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।
এদিকে মস্কো বলেছে, তারা ইউক্রেন বাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর নিয়োগ দেয়া কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের হামলায় আট বছরের এক কিশোরীসহ নয়জন নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page