March 14, 2026, 12:14 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের চাপিয়ে দেয়া আইন-কানুন মেনে চলবে না মস্কো : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ পশ্চিমাদের আবিষ্কার করা এবং চাপিয়ে দেয়া কথিত আইন-কানুন মেনে চলবে না। গতকাল (শুক্রবার) সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার আইন প্রণেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দেন।

তিনি বলেন, রাশিয়া এ মুহূর্তে পশ্চিমাদের সম্মিলিত অর্থনৈতিক আগ্রাসনের শিকার। এ অবস্থায় অপেক্ষা না করে আইনপ্রণেতা এবং দেশের অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান পুতিন।

তিনি বলেন, রাশিয়ার মূল লক্ষ্য হলো- দীর্ঘমেয়াদি, স্বাধীন এবং সফল উন্নয়নের জন্য একটি ভিত্তি তৈরি করা।
প্রেসিডেন্ট পুতিন বলেন, সুনির্দিষ্ট কয়েকটি দেশ আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তাদের নিজেদের নিয়ম সবার জন্য চালুর চেষ্টা করছে। কিন্তু কেন এই নিয়ম?

প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমাদের আরোপ করা নিয়ম-কানুন যেমন রাশিয়া মেনে চলবে না, তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে বিচ্ছিন্নও করবে না বরং ইউরেশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে রাশিয়া স্বচ্ছ ও সম্মানজনকভাবে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page