August 1, 2026, 11:05 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে : সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের চলমান সংঘাত যদি এখনই বন্ধ করা না হয় তাহলে তা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে।

গতকাল শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে তিনি বলেন, “আল্লাহ মাফ করুন, যদি সুদান গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছায় তাহলে সিরিয়া, ইয়েমেন কিংবা লিবিয়ার গৃহযুদ্ধ হবে তার কাছে নস্যি। সম্ভাব্য গৃহযুদ্ধ হবে সারা বিশ্বের জন্য দুঃস্বপ্ন।”
গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page