September 17, 2026, 7:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

আইএসের স্বঘোষিত খলিফাকে হত্যার দাবি করলেন এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের স্বঘোষিত খলিফা আবু হুসেইন আল-কুরাশিকে হত্যা করার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের টিআরটি তুর্ক চ্যানেলকে এ খবর জানিয়ে বলেছেন, তার দেশের জাতীয় গোয়েন্দা বাহিনী সিরিয়ায় কুরাশিকে হত্যা করেছে।

এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বহুদিন ধরে আল-কুরাশিকে অনুসরণ করছিল এবং তাকে শনিবার হত্যা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আমরা কোনো বাছবিচার ছাড়াই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবো।”

এরদোগানের দাবি সত্যি হয়ে থাকলে গত ১৫ মাসে এই নিয়ে আইএসের স্বঘোষিত তিনজন খলিফা নিহত হলেন।

শনিবার ভোররাত ১টার দিকে তুর্কি সীমান্ত থেকে সাত কিলোমিটার দূরে জিন্দিরেস শহরের নিকটবর্তী একটি গ্রামে আইএস খলিফার বিরুদ্ধে অভিযান চালানো হয়। আল-কুরাশিকে একটি বাড়ির মধ্যে ঘিরে ফেলে এমআইটির সদস্যরা। তাকে আত্মসমর্পণের আহ্বান জানালে তিনি তা না করে নিজের শরীরে বোমা বেধে তাতে বিস্ফোরণ ঘটান।

গত বছরের নভেম্বরে আইএসের তৎকালীন কমান্ডার আল হাসান আল-হাশিমি আল-কুরাশি এক সংঘর্ষে নিহত হলে আবু-হুসেইন আল-কুরাশি জঙ্গি গোষ্ঠীটির চতুর্থ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। মার্কিন সেনাবাহিনী দাবে করেছে, আগের আল-কুরাশি অক্টোবরের মাঝামাঝি সময়ে  সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সিরীয় বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে।

তিনি মাত্র আট মাস আইএসের খলিফা ছিলেন। তারও আগে এই জঙ্গি গোষ্ঠীর নেতা ছিলেন আবু ইব্রাহিম আল-কুরাশি। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানের সময় আবু ইব্রাহিম নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মহত্যা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page