September 17, 2026, 6:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কূটনৈতিক ভবন দখল করার অধিকার পোলিশ কর্তৃপক্ষের নেই : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে পোল্যান্ডকে সতর্ক করেছেন। ওয়ারশ’তে রাশিয়ার দূতাবাসের স্কুল জব্দ করার ব্যাপারে মস্কো এই সতর্কতা জানালো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতরাতে রাশিয়া-ওয়ান টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে ওই কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন পোল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অধিকার মস্কোর রয়েছে।

পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত “সের্গেই অ্যান্ড্রিভ”ও বলেছেন: যে ওয়ারশ’তে যে ভবনে রুশ স্কুলটি অবস্থিত সেটি একটি কূটনৈতিক ভবন। ওই ভবন দখল করার অধিকার পোলিশ কর্তৃপক্ষের নেই বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার সঙ্গে কিয়েভের অন্যতম মিত্রদেশ পোল্যান্ডের উত্তেজনা বেড়ে গেছে।

২০২২ সালের মার্চ মাসে পোল্যান্ড ঘোষণা করেছিল, রাশিয়ার ৪৫ জন সন্দেহভাজন কূটনীতিককে বহিষ্কার করা হবে। গোয়েন্দা তৎপরতায় লিপ্ত থাকার সন্দেহে রাশিয়ার ওই ৪৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল পোলিশ সরকার।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page