August 1, 2026, 12:10 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

জেনারেল সোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার অভিযোগ তদন্তের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সন্ত্রাসবাদ বিরোধী শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ জারি করেছেন ইরাকের পাবলিক প্রসিকিউশন দপ্তরের দপ্তর।

গত ৪ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশ জারি করা হলেও গতকাল (রোববার) এই তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে যখন হত্যা করে তখন ইরাকের গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোস্তাফা আল কাজেমি। পরবর্তীতে তিনি দেশটির প্রধানমন্ত্রীও হন।

ইরাকের বার্তা সংস্থা ‘শাফাক নিউজ’ জানিয়েছে, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতা সংক্রান্ত যে অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দিতে ফেডারেল আদালতকে নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর জেনারেল।

ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠন ‘কাতাইব হিজবুল্লাহ’ এর রাজনৈতিক শাখা হুকুক মুভমেন্টের প্রধান হোসেইন মুনিস সাবেক গোয়েন্দা প্রধান ও প্রধানমন্ত্রী কাজেমির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এ সময় ইরাকের প্রভাবশালী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউ’র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসসহ আরও কয়েক জন শাহাদাৎবরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page