March 26, 2026, 4:59 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আগামী ২৮ জুন সৌদিতে হতে পারে ঈদুল আজহা উদযাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরদিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১ মে) দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন।

আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে।

তবে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page