September 17, 2026, 5:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়ল। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটি জব্দ করা হয়েছে এবং জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে।

বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জে পি মরগ্যান ফার্স্ট রিপাবলিকের সবকিছু নিচ্ছে না। তারা ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটিজ ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানত অধিগ্রহণ করছে। তবে ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা।

সর্বশেষ খবরে প্রকাশিত হওয়ার পর আজ প্রাক্‌-লেনদেনে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর ৩৬ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে এ বছর ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম কমেছে ৯৭ শতাংশ। অন্যদিকে জে পি মরগ্যানের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পরপর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা। যদিও এহেন সংকটের মধ্যেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেম খুবই মজবুত। ব্যাংক ডিপোজিট সুরক্ষিত রাখতে আমরা সব পদক্ষেপ নিয়েছি। এমনকি দেশবাসীর উদ্দেশেও বার্তা দেন তিনি।

গত মার্চে তিন দিনের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রে—সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মধ্যম মানের ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। আগের দুটি ব্যাংকের পথ ধরে এবার ফার্স্ট রিপাবলিক ধসে গেল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page