September 17, 2026, 5:12 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে অপহরণের একদিন পর দুই কৃষককে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে অপহৃত দুই কৃষককে একদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ মে)  রাত ৮টার দিকে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কৃষক হলেন টেকনাফের বাহারছড়া ৬নাম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন(৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।

পুলিশ জানায়, রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর চার কৃষক পানের বরজে কাজ করতে গেলে অস্ত্রধারী ১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেষ্ট চালায়।

এ সময় রহিম ও রেদুয়ান নামে দুই কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করতে পারলেও বাকি দু’জন মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন  দুই ভাই পালিয়ে আসে। তবে তাদের কুপিয়ে জখম করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে সোমবার জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর অভিযান চালিয়ে অপহৃত দুই কৃষককে উদ্ধার করা হয়। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page