October 13, 2026, 6:26 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রির করায় ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী হাতিয়ায় অনুমোদনহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা সদর ওচখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এই অভিযান পরিচালনা করেন।

এ সময় আরমান স্টোরে অনুমোদনহীন পণ্য বিক্রি ও পঁচা ফল বিক্রির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা সদরের মাছ বাজারে দুইজন মুরগি ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশ মুরগি বিক্রির অভিযোগে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো আজিজুল ইসলাম ও হাতিয়া থানার একজন এস আই সহ পুলিশের চর সদস্যের একটি টিম।

পরে উপজেলা নির্বাহী অফিসার মাছ ও সবজি ব্যবসায়ীদের পণ্য তালিকা প্রদর্শন করার জন্য সতর্ক করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কায়সার খসরু বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা প্রতিদিন এক একটি বাজারে এই অভিযান পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য হলো ভোক্তাদের হয়রানি বন্ধ করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page