September 29, 2026, 2:11 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার গ্রাহকের গায়েব হওয়া নথির মধ্যে ২৬ হাজার ৭৭৭টি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে গায়েব হওয়া প্রায় ৩০ হাজার গ্রাহকের নথির মধ্যে ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ মে) রাজউকের আইনজীবী ইমাম হাসান বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়ে আদালতকে বলেন, ‘হ্যাকাররা সার্ভার থেকে নথি হ্যাক করেছিল।’

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটিতে দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত, সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, পরিচালক (সিস্টেম অ্যানালিস্ট) মো. রাজিব হাসানকে রাখা হয়েছে। মো. রাজিব হাসান কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটি গঠনের কথা জানিয়ে এ সংক্রান্ত প্রতিবেদনও হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এই কমিটি এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে।

এর আগে গত ২ জানুয়ারি রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা তলব করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে এ ঘটনা অনুসন্ধানে দুদককে নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথি গায়েব হওয়ার ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ



Our Like Page