August 1, 2026, 2:19 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযানে ১২ সন্ত্রাসী হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী হতাহত হয়েছে। পাকিস্তানে বিগত এক বছরে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে যাবার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়।

পাক সেনাবাহিনীর মুখপাত্র সম্প্রতি বলেছেন, এ সময়ের মধ্যে সন্ত্রাস-বিরোধী ছোট-বড় অন্তত ৮ হাজার অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন সে দেশের সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আজ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে গতরাতব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে বেলুচিস্তান প্রদেশের উপকণ্ঠে অবস্থিত তাঙ্ক এলাকায়। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ ৩ সন্ত্রাসী নিহত এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদসূত্রগুলো জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকাতেও অনুরূপ একটি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে সন্ত্রাসী নেতাসহ আরও সাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আরও জানিয়েছে যেসব সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তানে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিরীহ মানুষ হত্যায় তাদের হাত ছিল। ওই সন্ত্রাসীরা পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page