August 1, 2026, 2:19 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু ‘মানবতাবিরোধী অপরাধ’ : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি কারাগারে বিনা বিচারে আটক ফিলিস্তিনি বন্দি খাদির আদনানের মৃত্যুকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, একজন অনশনরত বন্দির সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে এবং আন্তর্জাতিক সমাজ নীরব থাকলে দখলদার সরকার আরো বেপরোয়া হয়ে উঠবে।

একটি ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা খাদির আদনান ৮৭ দিন অনশন করার পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তিনি মারা যেতে পারেন বলে মানবাধিকার কর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করার পরও তেল আবিব তাকে বাঁচানোর উদ্যোগ নেয়নি। ইসরাইলি কারাগারে কার্যত একটি হত্যাকাণ্ড ঘটেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মঙ্গলবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল সরকার যে অমানবিক কায়দায় একজন অনশনরত ফিলিস্তিনির সঙ্গে আচরণ করেছে তা তেল আবিবের মানবতাবিরোধী অপরাধের স্বরূপ উন্মোচন করে দিয়েছে। বিগত সাত দশক ধরে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনকারীদের সঙ্গে এই আচরণ করে আসছে ইহুদিবাদী ইসরাইল।

ইরানের এই মুখপাত্র বলেন, ইসরাইলি কারাগারে এক ফিলিস্তিনি বন্দির শাহাদাত প্রমাণ করে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীরা সঠিক পথে রয়েছে এবং তাদের ওপর চরম নির্যাতন চালাচ্ছে তেল আবিব।

খাদির আদনানকে গত ৫ ফেব্রুয়ারি অন্যায়ভাবে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। তিনি নিজের বন্দিদশাকে অবৈধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে অনশন ধর্মঘট শুরু করেন। তার শারীরিক অবস্থার শোচনীয় অবনতি হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছিল তেল আবিব। গত ২০ বছরে মোট ১২ বার আদনানকে আটক করে ইহুদিবাদী ইসরাইল। এ সময়ে মোট আট বছর ইসরাইলি কারাগারে আটক ছিলেন খাদির আদনান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page