September 23, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে জার্মানি : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনকে ক্রমাগতভাবে সমরাস্ত্র সরবরাহ করে জার্মানি ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে। ক্রেমলিন আরো বলেছে, জার্মানির সরবরাহ করা সমরাস্ত্র রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না- এমন কোনো গ্যারান্টি দেয়া জার্মান সরকারের পক্ষে সম্ভব নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জার্মানির সরবরাহ করার অস্ত্র এরইমধ্যে দোনবাস অঞ্চলে ব্যবহার করেছে কিয়েভ।

২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের জের ধরে দোনবাস অঞ্চলের পাশাপাশি খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে রাশিয়া। মস্কোর ওই পদক্ষেপকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। অবশ্য রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত অঞ্চলগুলোর বহু এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ এমন সময় এ বক্তব্য দিলেন যখন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ সোমবার দাবি করেছিলেন, ন্যাটো জোটের অন্যান্য দেশের মতো জার্মানিও কিয়েভের প্রতি এই আহ্বান জানিয়েছে যে, তাকে সরবরাহ করা জার্মান অস্ত্র যেন রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত না হয়।

তবে পেসকভ ওই দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রথমত, জার্মানি তার এই দাবি পরীক্ষা করে দেখার অবস্থায় নেই। দ্বিতীয়ত, জার্মানির সরবরাহ করা অস্ত্র এরইমধ্যে রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে কারণ দোনবাস এখন রাশিয়ার ভূখণ্ডের অন্তর্গত।

ক্রেমলিনের মুখপাত্র সতর্ক করে দিয়ে আরো বলেন, ইউক্রেন যুদ্ধে জার্মানির ‘প্রত্যক্ষ ও পরোক্ষ’ সংশ্লিষ্টতা বাড়ছে। জার্মান চ্যান্সেলরকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page