September 23, 2026, 12:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘন্টায় ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’

তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে কোনাসেনকোভ বলেছেন, ‘খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মুখপাত্র ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এরআগে সোমবার (১ মে) ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়। এর একদিন পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র দাবি করেছেন এক দিনের ব্যবধানে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা। সূত্র: টাস নিউজ

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page