August 2, 2026, 8:20 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।

তাসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে নভোরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে।

এর আগে বুধবার (৩ মে) রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের পশ্চিমে আরও একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী একটি সেতুর কাছে।

এদিকে বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে জাপোরিঝজিয়া ও ওডেসা বন্দরে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page