April 12, 2026, 11:08 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

পুতিনকে হত্যা করতে ড্রোন পাঠিয়েছিল ইউক্রেন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে গত বুধবার ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তরটি ক্রেমলিন নামে পরিচিত, সেখানেই ড্রোন হামলা চালানো হয়।

রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, গত রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন দু’টিকে অকার্যকর করে দিতে সক্ষম হয়।

রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে ছিলেন না। এ হামলায় ক্রেমলিন প্রাঙ্গণের কোনো ভবনের ক্ষয়ক্ষতিও হয়নি।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। রাশিয়ার এ অভিযোগের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি ইউক্রেন।

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ক্রেমলিন এ ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে বলেছে, সময়মতো এর যথাযথ জবাব দেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে। ইউক্রেন ৯ মে তথা বিজয় দিবসের প্রাক্কালে প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল বলে মস্কো দাবি করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page