March 6, 2026, 4:08 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ পরিবেশন ; সাংবাদিকের ওপর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ পরিবেশনের জেরে সুনামগঞ্জে আমিনুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।

আহত আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে ‘রড ছাড়াই ঘর তৈরি আশ্রয়ণ প্রকল্পে! ধরা পড়লো যমুনার ক্যামেরায়’ শিরোনামে নিউজ প্রচার হয়। সেখানে ঘর নির্মাণে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে লালপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণস্থলে সাক্ষ্য দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক আমিনুল ইসলাম জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে আজ ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে উপজেলা পরিষদের সামনে এসে গাড়ি থেকে নামলে কয়েকজন যুবক এসে মারধর শুরু করে। এই সংবাদ প্রকাশের কারণেই আমার ওপর হামলা হয়েছে।

এদিকে ঘটনার পর পরই সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন বলেন, হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page