September 23, 2026, 1:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পাল্টা সামরিক অভিযান শোচনীয় পরিণতি ডেকে আনবে ; মস্কোর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ পরিকল্পিত পাল্টা সামরিক অভিযান চালানোর জন্য পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র দিচ্ছে কিন্তু এগুলো কোন ইতিবাচক ফলাফল আনবে না বরং এতে শুধুমাত্র রক্তপাত বাড়বে।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
রাশিয়ার সংবাদপত্র ইসজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেন, চিন্তাহীন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্র সজ্জিত করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের উসকানি দেয়া আরো বেশি রক্তপাত এবং সংঘাত ছড়িয়ে দেয়ার পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।

ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের সতর্ক থাকা উচিত যে, এই ধরনের সম্ভাব্য অভিযানের পরিণতি শোচনীয় হবে- তাতে কোন সন্দেহ নেই। গালুজিন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যেকোন ঘটনার জন্য প্রস্তুত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বিশাল আকারের পাল্টা সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য তার দেশের সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষা করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page