September 23, 2026, 1:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আফগান সীমান্তের কাছে গেরিলা হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ৬ সেনাকে গুলি করে হত্যা করেছে ভারী অস্ত্রে সজ্জিত গেরিলারা। গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর-ওয়াজিরিস্তান জেলায় গেরিলারা সেনা সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে লিপ্ত হয়। এক সময় ওই এলাকা পাকিস্তানি তালেবান এবং অন্য কয়েকটি গেরিলা গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সেনা এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়; এতে ছয় জন সেনা শহীদ এবং তিন গেরিলা নিহত হয়েছে।”
এক সপ্তাহ আগে ওই এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্পে এক আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত হয়েছিল।
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি মাঝেমধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। গত বছর তারা একটি যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ইসলামাবাদ সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা ভেঙে যায়।
পাকিস্তান সরকার বলছে, শান্তি আলোচনার অংশ হিসেবে শত শত তালেবান গেরিলা ও তাদের বহু কমান্ডারকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া এসব গেরিলা পুনর্গঠিত হয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
পাকিস্তান দাবি করে আসছে, এসব তালেবান গেরিলা আফগানিস্তানের ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানের ভেতরে বারবার হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তান এই অভিযোগ নাকচ করে আসছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page