May 22, 2026, 8:12 pm
শিরোনামঃ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত শর্ত বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কিয়েভের আকাশ থেকে নিজেদের নিয়ন্ত্রনহীন বায়রাক্তার ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিমান বাহিনী স্বীকার করেছে যে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তারা কিয়েভের আকাশ থেকে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। তুরস্কের নির্মিত এ ড্রোনটি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেটি ভূপতিত করা জরুরি হয়ে পড়ে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত এই ড্রোনটি তুর্কি নির্মিত বায়রাক্তার ড্রোন। ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে যে, রাজধানী কিয়েভের আকাশে নিয়ন্ত্রণহীনভাবে চক্কর দেয়ার ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় ড্রোনটি গুলি করে ভূপতিত করা হয়। এজন্য ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভ্রাম্যমান সেনা দল মোতায়েন করে।

এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে ইউক্রেনের সামরিক বাহিনী তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন ভূপাতিত করার ঘটনা স্বীকার করার কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সোল্ডার ফায়ার্ড রকেটের সাহায্যে ড্রোনটিকে ভূপাতিত করা হচ্ছে।

৩০ সেকেন্ডের এই ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রোনটি ধীরে ধীরে ইউক্রেনের আকাশে উড়ছে। এর ব্যাকগ্রাউন্ডে ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলির শব্দ শোনা যাচ্ছে। পরে একটি রকেট ওই ড্রোনে আঘাত হানে এবং বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ড্রোনটি পেচেরস্কি এলাকায় পড়েছে এবং সেখানে আগুন ধরে যায় তবে এতে কেউ হতাহত হয়নি।#

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page