September 23, 2026, 1:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সিরিয়া শিগগিরই আরব লীগে ফিরতে সক্ষম হবে : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, সিরিয়া শিগগিরি আরব লীগে ফিরতে সক্ষম হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আঞ্চলিক গ্রুপিংয়ের কারণে এক দশকের বেশি সময় ধরে দেশটি এই সংস্থার বাইরে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে। আরব লীগের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও সমালোচনা করে আসছে সিরিয়া। দামেস্ক বলছে, সংস্থাটি সনদ লঙ্ঘন করে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

আরব লীগে সিরিয়ার ফেরা প্রসঙ্গে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ফিরে আসার জন্য সিরিয়ার পক্ষে এখন ২২ সদস্যের এই সংস্থায় অনেক ভোট রয়েছে। তবে এ প্রক্রিয়াটি খুব সহজ হবে না বরং যথেষ্ট জটিল ও কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page