August 1, 2026, 4:30 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বৃহস্পতিবার ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এদিকে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে করা মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে। খবর এএফপি’র।
মস্কো জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পরদিন ক্রেমলিন থেকে তার কাজ করেন। এ হামলা তাকে হত্যার ইউক্রেনীয় একটি প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই ধরনের হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘কিয়েভকে যা করতে বলা হয় তারা সেটিই করে থাকে। ওয়াশিংটনের স্পষ্টভাবে বোঝা উচিত যে আমরা এটা জানি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার দায় অস্বীকার করে বলেছেন, ‘আমরা মস্কো বা পুতিনকে আক্রমণ করিনি।’
এদিকে যুক্তরাষ্ট্র এমন হামলার সাথে তাদের দেশের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এমএসএনবিসি’তে বলেন, ‘এ ব্যাপারে পেসকভ একেবারে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page