September 29, 2026, 4:36 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাশকতা পরিকল্পনার দায়ে আনসার আল ইসলামের ৩ জঙ্গি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার তিনজন নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে এটিইউ।

গ্রেপ্তাররা হলেন- শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অব হিন্দ (২০), জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮) ও শাহাদত হোসেন (২৫)।

শুক্রবার (৫ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭টি উগ্রবাদ মতাদর্শী বই, ৪টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল এবং ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী থেকে শিবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কুমিল্লা থেকে জাহিদুর ও শাহাদতকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ, প্রস্তুতি নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।

এছাড়া, উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গোপন বৈঠকসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করার জন্য শিবলুরর নেতৃত্বে প্রতি মাসে গোপন স্থানে বৈঠক করত।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page