September 23, 2026, 2:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

শপথ নিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা নির্বাচিত হন। তবে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সময় শনিবার ওয়েলবিতে তিনি শপথ নেন। রাজা পবিত্র গসপেলের উপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেন।

এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

এবারের রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকছেন। এ নিয়ে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক নিরাপত্তায় আচ্ছন্ন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘন্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (০৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হয়েছেন লন্ডনে।

৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page