August 1, 2026, 6:31 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিজেপির লুটপাট-মিথ্যাচার-অহংকার-ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন : সোনিয়া গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ‘ইউপিএ’ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, কর্ণাটক ও দেশের উন্নতির জন্য বিজেপির লুটপাট, মিথ্যাচার, অহংকার ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন।

গতকাল (শনিবার) সন্ধ্যায় সোনিয়া গান্ধী কর্ণাটকের হুবলিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সোনিয়া গান্ধী বলেন, ‘যাদের কাজ ঘৃণা ছড়ানো, তাদের বিরুদ্ধে ‘ভারত জোড়ো পদযাত্রা’ সংগঠিত হয়েছিল। বিজেপি সরকারের লুটপাট, মিথ্যাচার, অহংকার ও বিদ্বেষের পরিবেশ থেকে মুক্তি না পেলে কর্ণাটকের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না।’  কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ১৩ মে।

সোনিয়া গান্ধী বিজেপিকে টার্গেট করে বলেন: ‘কর্ণাটক ভগবান বাসভান্না, মহাকবি কুভেম্পুর ভূমি। কিন্তু বিজেপি প্রতিদিন তাদের অনুভূতিকে অপমান করছে। নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য কর্ণাটক ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। সামাজিক সম্প্রীতি, উন্নয়ন, লুট ও কমিশনমুক্ত কর্ণাটকের জন্য কংগ্রেসই আপনার একমাত্র ভরসা। ১৯৭৮ সালে, যখন ইন্দিরাজী কেন্দ্রীয় সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন কর্ণাটকের চিকমাগালুর তাকে সম্পূর্ণ সমর্থন করেছিল। ২৪ বছর আগে আমি যখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমিও বেল্লারির মানুষদের আস্থা ও সমর্থন পেয়েছি। এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের কর্তব্য।’

তিনি বলেন,  বিজেপি নেতা হুমকি দিয়েছেন যে তারা জিততে না পারলে কর্ণাটকের মানুষ প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ পাবে না এবং দাঙ্গা হবে। আমি বিজেপিকে বলতে চাই যে কর্ণাটকের মানুষ কারও আশীর্বাদের উপর নির্ভর করে না, বরং তাদের নিজেদের পরিশ্রম ও সংকল্পের উপর নির্ভর করে। ১০ মে কর্ণাটকের মানুষ বলে দেবে তারা কী মাটি দিয়ে তৈরি বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page