August 6, 2026, 12:36 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যেকোনো পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেকোনো পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে অধস্তনদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (৭ মে ) সকালে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।

প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রত্যেককে প্যারেড জানতে হবে। পুলিশকে সিভিলিয়ান এবং ইউনিফর্ম দুই দিকেই পারদর্শী হতে হয়। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে। আর কমান্ডারদের আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে হবে।

শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের কন্টিনিউয়াস প্যারেড করানোর নির্দেশ দেন তিনি।

কীভাবে খালি হাতে নিজেকে আত্মরক্ষা করে পাবলিক ম্যানেজমেন্ট করতে হবে এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও নির্দেশ দেন তিনি।

কমিশনার বলেন, নিউমার্কেটে আগুনের ঘটনায় পিওএম-এর ফোর্স অত্যন্ত মানবিক ভূমিকা পালন করেছে। ফলে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তাদের পুরস্কৃত করা হয়েছে। এসময় গত কয়েক মাসে পিওএম ফোর্সের দায়িত্বপালনে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি।

এর আগে পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন বিপিএম-এর নেতৃত্বে ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত সুসজ্জিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

প্যারেডে সহকারী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page