March 14, 2026, 5:58 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

১৫ শতাংশ হারে ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনের কর কেটে রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় নিজ দেশে নিতে ফেসবুক-ইউটিউব-এর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া ‘টেলিভিশন-রেডিও’ থেকে পাওয়া আয় নিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ২০ শতাংশ কর দিতে হবে; ব্যাংকগুলো তা কেটে নিবে। সোমবার (৮ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে উল্লেখ করা হয়, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় রেমিট্যান্স আকারে অনিবাসী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখতে হবে। বিদেশে অর্থ পাঠানোর সময়ে ‘ডিজিটাল মার্কেটিং’ ক্যাটাগরিতে ১৫ শতাংশ ও ‘এডভারটাইজিং ব্রডকাস্টিং’ ক্যাটাগরিতে ২০ শতাংশ হারে কর কেটে নিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে উল্লেখ করা হয়, ‘অনিবাসী প্রতিষ্ঠানের রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আগামী জুন পর্যন্ত ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না।’

এতদিন ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানোর সময়ে ভিন্ন ভিন্ন হারে কর কেটে নিতো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কনটেন্ট-এর ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর।

‘ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কনটেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। কোনও টেলিভিশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোনও কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না।

‘অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং’-এর বিষয়ে বলা হয়েছে, কোন টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনও বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কন্টেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page