August 19, 2026, 11:53 am
শিরোনামঃ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন
এইমাত্রপাওয়াঃ

মুসলিমদের কোণঠাসা করতে সিনেমা ‘দ্য কেরালা স্টোরি ; পশ্চিমবঙ্গে প্রদর্শন নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। মুসলিম সমাজকে কোণঠাসা করতেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে মুসলমানদের অনেকেই মনে করছেন। এর ফলে শান্তি ও সৌহার্দ্য নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন অনেক রাজনীতিবিদ ও সমাজ বিজ্ঞানী।

এই আশঙ্কায় মুক্তির দুই দিন পরই তামিলনাড়ুর প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করে দেয় তামিলনাড়ু থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন। সেই একই আশঙ্কায় এবার সিনেমাটির প্রদর্শন বাতিল করা হলো পশ্চিমবঙ্গেও। এ রাজ্যের কোনো সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চালানো হলে মুখ্য সচিবকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হলো। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণের রাজ্য কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ছলেবলে কৌশলে ইসলাম গ্রহণে বাধ্য করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। বহু সংখ্যক নারী ধর্মান্তরিত হয়েছে বলে সিনেমাটিতে দাবি করা হয়েছে। মুসলিম নামধারী সন্ত্রাসী গোষ্ঠীকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তাতে ইসলাম ধর্ম সম্পর্কেই নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

এছাড়াও মুসলমানদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আরও মিথ্যাচার রয়েছে বলে জানা গেছে। তবে বিতর্কিত এই ছবির প্রশংসা করেছেন ভারতের বিজেপির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার রাজনৈতিক দল বিজেপি বিভিন্ন রাজ্যকে এই ছবিটিকে করমুক্ত ঘোষণার আহ্বান জানিয়েছে। এরিমধ্যে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ সরকার ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page