November 27, 2026, 9:05 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের আগ মুহূর্তে সরকারি কর্মচারিদের বেতন বাড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ মুহূর্তে এরদোগান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বড় রকমের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেন।

এরদোগান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এজন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোগানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান বেতন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতির কারণে কেউ যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করবে সরকার।
এরদোগান বলেন, “আমরা শতকরা ৪৫ ভাগ বেতন বাড়াচ্ছি যার মধ্যে ওয়েলফেয়ার শেয়ারও থাকবে। এতে দেশের সরকারি কর্মচারিদের সর্বনিম্ন বেতন হবে ১৫ হাজার তুর্কি লিরা বা ৭৭০ মার্কিন ডলার।”
এরদোগান বলেন, তুরস্ক যেহেতু উন্নতি করছে এবং উৎপাদন বাড়ছে সে কারণে তার ফলাফল দেশের প্রতিটি সদস্য ভোগ করবে। একইসঙ্গে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারিদের পেনশন ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া, সম্প্রতি যে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে যে সমস্ত উদ্ধারকারী এবং রাষ্ট্রের অন্যান্য সংস্থা ভূমিকা রেখেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page