April 18, 2026, 3:18 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বিদেশে পাঠানোর নামে ভিসার ভুয়া সিল দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ ; অবশেষে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর কাফরুল এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আসাদুর রহমান ওরফে আসাদ ও তার পাঁচ সহযোগীকে আটক করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (১২ মে) রাতে ডিএমপির কাফরুল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

আটকরা হলেন– আসাদুর রহমান ওরফে আসাদ (৩২) (ভুয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক), আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) ও মো. জিল্লুল রহমান (৪৩)।

শুক্রবার (১২ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গত রাতে কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয়ে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করা চক্রের মূলহোতা আসাদসহ ছয় জনকে আটক করে। এসময় তাদের কাছে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সিলসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, তারা বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণামূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবক ও নিরীহ অসহায় মানুষের কাছ থেকে লাখা লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং আসাদুর রহমান ওরফে আসাদ এ চক্রের মূলহোতা।

তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করে। তারপর পাসপোর্ট নিয়ে নিজেদের কাছে রেখে নগদ লাখ লাখ টাকা অগ্রিম গ্রহণ করে। সর্বশেষ পাসপোর্টে ভিসার ভুয়া সিল দেয় তারা। এই প্রতারক চক্রে রয়েছে কিছু পেইড এজেন্ট, যারা দেশের বিভিন্ন বেকার-অসহায় মানুষের কাছে নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page