November 26, 2026, 10:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

উদ্বোধনের পর পদ্মা সেতুতে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। গত ২৬ জুন‌ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

শনিবার (১৩ মে) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

এ ব্যাপারে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে গতকাল শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এদিকে, এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধো মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং একই সময়ে জাজিরা টোল প্লাজায় ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page