October 13, 2026, 5:15 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইউটিউবের মাধ্যমে পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে ‘স্বাধীনতা’ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ‘স্বাধীনতা সহজে আসে না, ছিনিয়ে নিতে হয়।’ গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় ক্ষুব্ধ ইমরানের সমর্থকরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে এবং সামরিক সম্পত্তিতে হামলা চালায়।

শনিবার (১৩ মে) রাতে ইউটিউবে দেওয়া এক ভাষণে ইমরান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। আপনাকে এটা কেড়ে নিতে হবে। এর জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে।’

আগামী বুধবার (১৭ মে) থেকে আবারও নির্বাচনের দাবিতে রাস্তায় নামবেন বলে সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, ‘রোববার (১৪ মে) দেশের শহর, গ্রাম ও রাস্তায় বিক্ষোভ হবে।’ কয়েক মাস ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন।

২০২২ সালে তার বিরুদ্ধে হত্যা চেষ্টায় জড়িত থাকার দাবি করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (৯ মে) তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময় দেশটিকে সরাসরি শাসন করেছে শক্তিশালী সামরিক বাহিনী। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবস্থার ওপরও নজর রাখছেন তারা।

এর আগে ইমরান খান সাংবাদিকদের জানিয়েছিলেন, তাকে গ্রেপ্তারের পেছনে সেনাপ্রধানের হাত রয়েছে। তবে বিক্ষোভের সময় সামরিক স্থাপনায় হামলা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ইমরান। তিনি আরও দাবি করেন, তার দলের কর্মীরা এর সঙ্গে জড়িত ছিলেন না।

ইমরান খান এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক পুলিশ কর্মকর্তা। আটক করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page