September 15, 2026, 10:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ৭ জন আটক ; কারখানা বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটি ১৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে সোমবার (১৫ মে) সকালে কারখানার ফটকে নোটিশ লাগিয়েছে কর্তৃপক্ষ।

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত শনিবার (১৩ মে) সকাল থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। পরদিন রোববার দুপুর ১২টায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথা সময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শ্রমিকরা। বিকেলে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে কারখানার সামনে গিয়ে দেখা যায়, ফটকের আশপাশ ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী।কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেয়ালের অন্তত সাতটি স্থানে কারখানা বন্ধের নোটিশ লাগানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে স্বাক্ষর করেন কারখানার এইচআর (অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ডার্ড কম্পোজিট কারখানায় পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page