October 7, 2026, 10:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সেন্টমার্টিনে বিজিবি মহাপরিচালকের ত্রাণ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আজ মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৮০০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

পরে সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান বিজিবি মহাপরিচালক।

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যগণ উপকূলীয় অঞ্চলে মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড়কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।



Our Like Page